দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত মধ্যরাতে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম জ্যোতি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না তিনি আরও লেখেন,‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে তার দৌলতপুরের গ্রামের বাড়িতে ৮ টি ঘরের ৫টি ঘর সম্পূর্ণরূপে ২টি পোষা ছাগল অন্যান্য মালামাল সহ অন্যান্য মালামাল সহ ভস্মিভূত হয়। বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের দৌলতপুরের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাঁখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য। জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। এন সিপির সিনিয়র যুগ্ম মহাসচিব আসিফ মাহমুদ সজীব ভূইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া পোস্টে এন সিপি নেত্রী,সংরক্ষিত মহিলা আসনের এমপি নুসরাত তাবাসুমের দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ করেছেন। দলটির পক্ষ থেকে এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে দায়ী করা হয়। এ দিকে বৃহস্পতিবার দুপুরে এনসিপি নেত্রী, সংরক্ষিত মহিলা আসনের এমপি নুসরাত তাবাসুমের দৌলতপুরের বাগোয়ান গ্রামে অবস্থিত তার বাড়িতে পেট্রোল বোমা হামলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলাপ্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃআমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, দৌলতপুর থানার অফিসার ইনচার্জমোঃ খালেদুর রহমান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।