দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীলত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে তা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকরা কঠোরভাবে প্রতিহত করবে। হাজার হাজার রাজনৈতিক কর্মী ছাত্র-জনতাকে হত্যা এবং গণহত্যাকারী খুনি-কে কখনোই পাসপোর্টের মাধ্যমে ফিরিয়ে আনবে না বাংলাদেশ। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে বিএনপি সরকার আলোচনা চলমান রেখেছে। কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির উদ্দেশে দাকোপে দলীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি গতকাল বুধবার বিকাল ৪টায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ ও মিছিল শেষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দাকোপে একাধিক গায়েবি মামলা দিয়ে শত শত নেতাকর্মীদের জেল-জুলুম নির্যাতন করা হয়েছে। যারা এই সকল কর্মকাণ্ডে জড়িত ছিলো তারা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। যখনই প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দাকোপ উপজেলাকে আধুনিক সুবিধা সহ ঢেলে সাজাতে চাইছে ঠিক তখনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ফ্যাসিস্টরা জ্বালাও পোড়াও করে এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ করতে পরিকল্পিত ভাবে ধ্বংসত্বক কর্মকাণ্ড শুরু করেছে। এঁদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে এবং সামনে স্থানীয় সরকার নির্বাচনে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রশাসন কে আরও বেশি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের প্রতিটি এলাকায় সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, আবেগতাড়িত হয়ে কথা বলবেন না। সন্ত্রাসীর পরিচয় সে সন্ত্রাসী তাকে আইনের আওতায় এনে কঠোরহস্তে দমন করতে হবে। বিগত ১৭ বছর যারা জুলুম নির্যাতন হয়রানি করেছে, যারা কেন্দ্র দখল করে বিনা ভোটে জনপ্রতিনিধি হয়েছে তারা কীভাবে জনসম্মুখে এখনও হুংকার দিচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভয়ভীতিকর পোস্ট করে আতঙ্ক ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য শাকিল আহমেদ দিলু, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আইয়ুব হোসেন মোল্লা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গাজি শহিদুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইকরামুল সানা। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও মিছিলে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, সাবেক সদস্য সচিব আল-আমিন সানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দীপক কুমার সরদার, গাজি জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, বাচ্চু ফকির, মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আইয়ুব কাজি, হাফিজুর রহমান, মহিদুল ইসলাম প্রমুখ।