আশাশুনিতে ৩ আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৬

এফএনএস | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৮:৫১ পিএম
আশাশুনিতে ৩ আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৬
ছবি: FNS

আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাসহ ৬ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে আশাশুনি থানার মামলা নং-০৭, তাং ৯-৯-২০২৬ এর আসামি শ্রীউলা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি, থানাঘাটা গ্রামের ছহিল উদ্দিন সরদারের ছেলে জাহাঙ্গীর আলম, বড়দল ইউনিয়ন যুবলীগের সভাপতি বড়দল বাজারের এস এম ইউনুছ আলীর ছেলে আলমগির হোসেন, সন্ত্রাস বিরোধী আইনে মামলা নং ২৩, তাং ২৩/০৬/২০২৬ এর আসামি প্রতাপনগর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃত মাজেদ হাওলাদারের ছেলে মাকসুদুল রহমান এবং সিআর- ৫৬/২৬ এর আসামি ফকরাবাদ গ্রামের ইনসাফ আলী সরদারের ছেলে শাফিয়ার রহমান, নন-জিআর ১৩৬/২৬ এর আসামি জামালনগর গ্রামের ফকির গোলদারের ছেলে কালিদাশ গোলদার ও সাইবার সুরক্ষা আইন ২৭৭/২৫ এর আসামি বুড়িয়া গ্রামের প্রবোধ কুমার মন্ডলের ছেলে জোতিষ কুমার মন্ডলকে গ্রেফতার করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে