২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি আবাদ বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১১ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানজিদ আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষক-কৃষাণীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বাড়াতে সরকার এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। কৃষকরা এসব উপকরণ যথাযথভাবে কাজে লাগিয়ে অধিক ফসল উৎপাদনে ভূমিকা রাখবেন বলে আশা করি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহি বলেন, সরিষা, মসুর ও খেসারি চাষে কৃষকদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি আবাদ বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১১ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।