লোহাগড়ায়

নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ

রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০২:৩৭ পিএম
নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ
ছবি: FNS

নড়াইলের লোহাগড়ায় নিষিদ্ধ রাজনৈতিক দলের( আওয়ামী লীগের) নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টায় লোহাগড়া উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজি সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরীফ, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম গিয়াস উদ্দিন জুয়েল, ছাত্রদল নেতা মেহেদি হাসান রনি, রিদয় সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে পথসভায় উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমন বলেন, নড়াইল ও লোহাগড়ার মাটিতে নিষিদ্ধ রাজনৈতিক দলের নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। বরং কঠোর হস্তে দলের নেতাকর্মীরা প্রতিহত করবে।

আপনার জেলার সংবাদ পড়তে