কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলভার, গুলি ও মোবাইল সহ মোঃ শিহাব উদ্দীন (৫৪) নামে এক সন্ত্রাসী কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প। মঙ্গলবার দিবাগত রাতে এস আর বি গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকষ অভিযানিক দল জেলার দৌলতপুর থানাধীন ফিলিপনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ দফাদার পাড়া গ্রামের শফি কবিরাজের বসতবাড়ির পশ্চিম পার্শ্বে ইটের রাস্তার উপর অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে ১ টি বিদেশি রিভলভার, ২ রাউন্ড গুলি, ১ রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা, ১টি পুরাতন বাটন মোবাইল ফোন ও ব্যবহৃত ১ টি সিমসহ শিহাব উদ্দিন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মোঃ শিহাব উদ্দীন (৫৫)ফিলিপ নগর দফাদার পাড়া গ্রামের মৃত তফিল উদ্দিন প্রামানিকের ছেলে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।