মণিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে ইউএনও'র নিকট স্মারকলিপি পেশ

জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৮:২৯ পিএম
মণিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে ইউএনও'র নিকট স্মারকলিপি পেশ
ছবি: FNS

যশোরের মণিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্ম্য অতিষ্ঠ হয়ে পড়েছে উপজেলার শান্তিপ্রিয় মানুষ। কথিত একটি সংগঠনের ছায়াতলে থেকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ব্লাকমেইল, প্রতারণা, হয়রানি, মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি খুলে সম্মানিদের সম্মান হানীর অভিযোগ রয়েছে। 

ফলে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান নিয়ে গণসচেতনতা বৃদ্ধি করতে এবং আইনি ব্যবস্থা নিতে মঙ্গলবার সকালে মণিরামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন এবং সন্ধ্যায় থানার অফিসার ইনাচর্জ (ওসি) আবু সাইদের মাধ্যমে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন, সহসভাপতি মোঃ ইলিয়াস হোসেন, জি এম ফারুক আলম, যুগ্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিক, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান, নিবার্হী সদস্য হোসাইন নজরুল হক, সদস্য জাহাঙ্গীর আলম, শফিয়ার রহমান, মনোয়ার হোসেন, রাহাত আলী, ইউনুচ আলী, রবিউল ইসলাম, মোন্তাজ আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ। উপজেলা নিবার্হী কর্মকর্তা সম্রাট হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, স্মারকলিপির ব্যাপারে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।   

আপনার জেলার সংবাদ পড়তে