দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা দিলো ইংল্যান্ড

এফএনএস | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৭:৫২ পিএম
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা দিলো ইংল্যান্ড
ছবি: FNS

দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের ইংল্যান্ড স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার লিয়াম প্যাটারসন-হোয়াইট। দলে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। লিয়াম বাদে পার্ট টাইম অফ স্পিন করেন টেস্ট অধিনায়ক জো রুট, ড্যান লরেন্স এবং চোট কাটিয়ে দলে ফেরা জ্যাকব বেথেল। তিন টেস্টের সাথে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ওয়ানডর সিরিজও খেলবে ইংল্যান্ড। ১৭ ডিসেম্বর জোহানেসবার্গ টেস্ট দিয়ে শুরু হবে টেস্ট সিরিজ। এর আগেই প্রোটিয়া সফরে যাবে ইংল্যান্ড লায়ন্স দল। সেখানে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিনটি ৫০ ওভারের ম্যাচ এবং দুইটি প্রথম শ্রেণির ম্যাচ খেলবে ইংল্যান্ড লায়ন্স। ১ ডিসেম্বর প্রথম ৫০ ওভারের ম্যাচ দিয়ে লায়ন্সের সফর শুরু হবে। ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডের সাথে লায়ন্সের সাদা এবং লাল বলের দুই স্কোয়াডই দিয়েছে ইসিবি।

ইংল্যান্ড টেস্ট দল
জো রুট (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, এমিলিও গে, ড্যান লরেন্স, লিয়াম প্যাটারসন-হোয়াইট, ওলি রবিনসন, জেমি স্মিথ ও জশ টাং।
ইংল্যান্ড লায়ন্সের স্কোয়াড

লাল বল
শোয়েব বশির, ব্রাইডন কার্স, জেমস কোলস, ম্যাসন ক্রেন, হেনরি ক্রোকম্ব, ম্যাথু ফিশার, জ্যাক হেইনস, জর্জ হিল, এডি জ্যাক, বেন মেইস, বেন ম্যাককিনি, ওলি পোপ, ম্যাথু পটস, জেমস রিউ, থমাস রিউ, মিচ স্ট্যানলি, ওলি স্টোন ও আসা ট্রাইব।

সাদা বল
রেহান আহমেদ, ব্রাইডন কার্স, ম্যাসন ক্রেন, অ্যাডাম ফিঞ্চ, ম্যাথু ফিশার, ক্যালভিন হ্যারিসন, জ্যাক হেইনস, জর্জ হিল, বেন মেইস, বেন ম্যাককিনি, ওলি পোপ, জেমস রিউ, নাভিয়া শর্মা, একাংশ সিং ও আসা ট্রাইব।