আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে র্যাঙ্কিংয়ে নিচে নেমেছে টাইগাররা। সিরিজ শুরুর আগে ৬ষ্ঠ স্থানে থাকা বাংলাদেশ ২ ধাপ পিছিয়ে এখন রয়েছে ৮ম স্থানে। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং ৭৩। এর ফলে ২ ধাপ পিছিয়ে ৮ নম্বরে নেমে গেছে টাইগাররা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ এগিয়েছে ২ ধাপ। সিরিজ শুরুর আগে ৮ম স্থানে থাকা উইন্ডিজরা ৭৮ রেটিং নিয়ে ২ ধাপ উন্নতি করে উঠে গেছে ৬ষ্ঠ স্থানে। দুই ম্যাচের টেস্ট সিরিজটা হতাশায় মোড়ানো ছিল বাংলাদেশের জন্য। মিরপুর টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে সিলেটে হারতে হয়নি বাংলাদেশকে, তবে জেতাও হলো না। উইন্ডিজদের সাথে ম্যাচ ড্র করে সিরিজ হারের স্বাদ পেয়েছে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজটা ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেই অবশ্য উন্নতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারাতে পারলে ৭ম স্থানে উঠবে টাইগাররা, তবে অন্য যেকোনো ফলে ৮ম স্থানেই থাকবে তারা।