দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের ইংল্যান্ড স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার লিয়াম প্যাটারসন-হোয়াইট। দলে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। লিয়াম বাদে পার্ট টাইম অফ স্পিন করেন টেস্ট অধিনায়ক জো রুট, ড্যান লরেন্স এবং চোট কাটিয়ে দলে ফেরা জ্যাকব বেথেল। তিন টেস্টের সাথে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ওয়ানডর সিরিজও খেলবে ইংল্যান্ড। ১৭ ডিসেম্বর জোহানেসবার্গ টেস্ট দিয়ে শুরু হবে টেস্ট সিরিজ। এর আগেই প্রোটিয়া সফরে যাবে ইংল্যান্ড লায়ন্স দল। সেখানে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিনটি ৫০ ওভারের ম্যাচ এবং দুইটি প্রথম শ্রেণির ম্যাচ খেলবে ইংল্যান্ড লায়ন্স। ১ ডিসেম্বর প্রথম ৫০ ওভারের ম্যাচ দিয়ে লায়ন্সের সফর শুরু হবে। ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডের সাথে লায়ন্সের সাদা এবং লাল বলের দুই স্কোয়াডই দিয়েছে ইসিবি।