আটঘরিয়ায় সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর আটক

খাইরুল ইসলাম বাসিত; পাবনা:
| আপডেট: ১০ নভেম্বর, ২০২৬, ০৫:৪২ পিএম | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৫:৪২ পিএম
আটঘরিয়ায় সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর আটক
ছবি: FNS

পাবনার আটঘরিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তানভীর ইসলামকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ নভেশ্বর) বিকেলে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত তানভীর আটঘরিয়া সাবেক উপজেলা চেয়রাম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের ছেলে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে তানভীর ইসলাম তার নিজ বাড়ি দেবোত্তর ইউনিয়নের অভিরামপুরে গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।ওসি আরও জানায়, তার বিরুদ্ধে আটঘরিয়া থানায় সন্ত্রাস বিরোধী মামলা রয়েছে। এছাড়ায় আটঘরিয়া উপজেলায় বিভিন্ন স্থানে তার নির্দেশে রাস্তায় ট্রায়ার জ্বালিয়ে অবরোধ করারও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে