রামেক ছাত্রলীগের সভাপতি, সম্পাদক গ্রেপ্তার

মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৪:১৯ পিএম
রামেক ছাত্রলীগের সভাপতি, সম্পাদক গ্রেপ্তার
ছবি: FNS

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাঁখা সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১১২ টার দিকে রাজশাহী মহানগর পুলিশের একটি দল রামেক হাসপাতালের পরিচালকের কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। এর আগে সকাল ১১ টার দিকে হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করে। এসময় তাদের মারপিট করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মেডিকেল কলেজ শাঁখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ কুমার মন্ডল এবং সাধারণ সম্পাদক নাহিদ হাসান। শুভ কুমার মন্ডল এমবিবিএস ৫৯তম ব্যাচের এবং নাহিদ হাসান ৬০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার সকালে তারা হাসপাতালের পরিচালকের কক্ষে গেলে সেখানে উপস্থিত ছাত্রদল, শিবির ও সাধারণ শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে তাদের মারধর করা হয়। শিক্ষার্থীরা হাসপাতাল পরিচালকের কক্ষের বাইরের অংশ ভাঙচুর করে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
দুপুর সাড়ে ১২ টার দিকে ছাত্রলীগের এই দুই নেতাকে গ্রেফতার করে গাড়িতে উঠানোর সময় শিক্ষার্থীরা তাদের কিল ঘুসি মারে এবং ডিম ছুড়ে মারে।
রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, ‘স্বৈরাচার হাসিনা ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। এই অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন, সেটির তদন্ত প্রয়োজন। যারা তাঁদের হাসপাতালে এনেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের সময়সীমা পার হওয়ার পর নিয়ম অনুযায়ী আবার আবেদন করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে তাঁরা ইন্টার্নশিপ করতে পারেন। কিন্তু শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান বলেন, ‘তাঁদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে নানা অভিযোগ ছিল। হাসপাতাল থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে