জিয়ানগরে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৪:১২ পিএম
জিয়ানগরে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ছবি: FNS

পিরোজপুরের জিয়ানগরে ৫০ পিস ইয়াবাসহ নিয়াজ মোল্লা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার উপজেলার বালিপাড়া ইউনিয়নের স্ট্রিল ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নিয়াজ মোল্লা উপজেলার বালিপাড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসির মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা ডিবি এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একটি অভিযানিক দল বালিপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিয়াজ মোল্লার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে জিয়ানগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

আপনার জেলার সংবাদ পড়তে