নদীর রুদ্ররোষে বিলীণ ঘরবাড়ি ফসলি জমিকাঁদছে নদীর তীরবর্তী তিন গ্রামের মানুষ

কাজল বরণ দাস; পটুয়াখালী: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০১:৪৮ পিএম
নদীর রুদ্ররোষে বিলীণ ঘরবাড়ি ফসলি জমিকাঁদছে নদীর তীরবর্তী তিন গ্রামের মানুষ
ছবি: FNS

পটুয়াখালীর বাউফল উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের মানচিত্রে সিকদার বাড়ি, আকন বাড়ি। জনসংখ্যা, ফসলিজমি নিয়ে বৃহত্তর দুটি পরিবার। এক নামে চেনে ও জানে উপজেলাবাসী। কিন্তু আজ আর সেই জৌলুস নেই পরিবারের দুইটির। কারখানা নদী তাদের এই জৌলুস নিশ্চিহ করে দিয়েছে। বাহেরচর, পশ্চিম কাছিপাড়া, হাজিপুর, গোপালিয়া গ্রামের ১০ হাজারেরও বেশী পরিবারের ঘরবাড়ি, পাকাসড়ক, বাজার, পুকুর, ফসলি জমি হারিয়ে তারা এখন আশ্রয় নিয়েছে কাঁচাপাকা সড়কের পাশে। তিনটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি দাখিল মাদ্রাসা প্রায় নিশ্চিহ্নের পথে। চলছে নিঃস্ব মানুষের আহাজারি। পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলেও বাগে আনতে পারছেনা কারখানা নদীর স্রোতের ভয়াবহতাকে। নিঃস্ব পরিবারের দাবি টেকসই বেরি বাঁধ নির্মাণের। জানাগেছে, উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে কারখানা নদীর পাড়েই অবস্থিত কাছিপাড়া ইউনিয়ন। বাউফল উপজেলার ১৫টি ইউনিয়ন। এরমধ্যে ১ নং কাছিপাড়া আয়তন, শিক্ষা, ব্যাবসা এবং জনসংখ্যায় এগিয়ে আছে। কিন্তু প্রমত্তা কারখানা নদী ভাঙণের কবলে পড়ে হারাচ্ছে তার ইতিহাস ঐতিহ্য। কথা হয় নদী ভাঙলী পরিবার নাসরিন বেগমের (৩৫) সাথে। কপালে চিন্তার ভাঁজ! তিন ছেলে নিয়ে সংসার তাঁর। বাপের বাড়ি পাশের উপজেলা বাকেরগঞ্জের লক্ষ্ীপাশা গ্রামে। ২০০৭ সালে বিয়ে হয় সভ্রান্ত পরিবারে। কাছিপাড়া সিকদার বাড়ির ইব্রাহিম সিকদারের সাথে। গোয়াল ভরা গরু, মাঠভরা ধান, দালান করা ঘর, পুকুর ভরা মাছ, ছিল পাকা ঘাটলা। বাড়িতে ছিল ৫০-৬০টি পরিবার। তিনি আক্ষেপ করে বললেন, এই তো ২ বছর আগেও ছিল দৃশ্যমান সিকদার বাড়ি। আজ আমি স্বামী সন্তান নিয়ে ফসলি জমিতে ঘর করে আছি। কারখানা নদী মোড় শ্বশুর বাড়ির অস্থিত্ব গিলে খেয়েছে। আজ আমড়া ছিন্ন-বিচ্ছিন্ন পরিবার। বাহের চরের নিত্য গোপাল (৭৮) সড়কের পাশে টিনের ছাউনি দেওয়া দোচালা ঘর। ছোট্র চায়ের দোকানেই চলে স্বামী স্ত্রীর সংসার। তার তিনটি মেয়ে সন্তান বিয়ে দিয়েছে। মেয়েদের সাহায্যে চলে জীবন। নিত্য গোপাল জানান, মারা গেলে শশ্মানের জায়গাটুকু নেই। অথচ তার বাবার পাওয়া ৬ একর জমি ভেঙ্গে গড়ে উঠেছে বড় চর। ওই চরে একটি কার্ডের জমি নেই তার। চরটি আগে আওয়ামী লীগের লোকজন খেয়েছে। এখন জামায়াত -বিএনপির দখলে বলে কান্নায় ভেঙে পড়েন সে। এমন অভিযোগ অনুকূল,বাসুদেরসহ অর্ধশত নিঃস্ব আশ্রিত পরিবারের। তাদের দাবি বাহের চর থেকে গোপালিয়াবাঘা পর্যন্ত প্রায় দশ কিলোমিটার জুড়ে ভাঙনে অব্যাহত। এ ভাঙণ রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হলে বাহরে চর বাজারটিও একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। চর রঘুনদ্দীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিস্যাজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়,এবং গোপালিয়া বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাকির সিকদার, এফএম মামুন, শুনিল দাস জানান, ভাঙণের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী দিন দিন কমছে। প্রায় তিন কিলোমিটার দূরের বিদ্যালয় এখন মাত্র ১শ থেকে দেড়শ মিটার কাছে ভাঙছে। দ্রুত বাঁধ না দিলে নদীগর্ভে বিলীন হবে বিদ্যালয়। হিস্যাজাত সরকরি বিদ্যালয়ের প্রাত্তণ ছাত্র বআলাল সিকদার ৫৪ বলেন, আমি এই বিদ্যালয় থেকে পাশ করেছি,ছোট বেলার এই শিক্ষা প্রতিষ্ঠান আজ হারিয়ে যাবে। তিনি নদীর তীর রক্ষায় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান, কাছিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াকুব জানান, বর্ষা মৌসুমে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ দিলেও ভাটার সময়ে খুঁজে পাওয়া যায়না। আমড়া দ্রুত ভাঙ্‌ণ রোধে ব্যবস্থা চাঁই। বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালেহ বলেন, ভাঙণের তীব্রতায়, কাছিপাড়া, কনকদিয়ার মানচিত্র ছোট হয়ে আসছে। মাসিক উন্নয়ন সভায় কাছিপাড়া ও কনকদিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেম্বরসহ জনপ্রতিনিধিরা তথ্য প্রকাশ করে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। পরিদর্শনে ভয়াবহতার চিত্র জরুরি তীর রক্ষার কথা জানাব। বাহের চর এলাকায় চর রঘুনাথদ্বী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভাঙ্গনরোধে জরুরি ভিত্তিতে ১০৫ মি. অংশে জিওব্যাগ ডাম্পিং করা হয়। ১০৫ মিটার কাজ করতে ব্যয় হয়েছে ৫৯.৬৫ লক্ষ্য টাকা। গোপালিয়া বাঘা অংশে কোন কাজ বাস্তবায়ন করা হয়নি।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমরান হোসেন বলেন, কারখানা নদীসহ পায়রা নদীর ভাঙ্গনরোধকল্পে একটি সমীক্ষা কাজ চলমান আছে। সমীক্ষা প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে স্থায়ী তীর প্রতিরক্ষা বাস্তবায়নের জন্য ডিপিপি প্রেরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে