আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন এমপির নির্দেশে কাউখালী উপজেলায় বিএনপির দলীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্য পদে সমর্থন প্রত্যাশীদের নিয়ে কাউখালী উপজেলা বিএনপি উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপজেলার ৫টি ইউনিয়ন থেকে ২৫জন চেয়ারম্যান, ১২৭ জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সমর্থন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি এস,এম আহসান কবিরের সভাপতিত্বে, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ, এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিকসন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক সহসভাপতি শাহ ইমরান ফারুক, সাবেক যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন আলি সহ বিভিন্ন চেয়ারম্যান ও মেম্বার মনোনয়ন প্রত্যাশীরা।