দেলদুয়ারে ধলেশ্বরী নদীতে ড্রেজার ধ্বংস

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০১:৫৬ পিএম
দেলদুয়ারে ধলেশ্বরী নদীতে ড্রেজার ধ্বংস
ছবি: FNS

‎টাঙ্গাইলের দেলদুয়ারে ধলেশ্বরী নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনকারী ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। উপজেলার এলাসিন ইউনিয়নের পাহাড়পুর এলাকায় ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ওই এলাকার রফিকুল ইসলাম নামের ব্যক্তি। এমন খবরে রবিবার বিকাল ৪টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বালু উত্তোলনকাজে ব্যবহৃত ১টি ড্রেজার ও ২০০ মিটার পিভিসি পাইপ বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার বলেন, উপজেলার যেখানেই অবৈধ ভাবে নদীর বালু উত্তোলন, কৃষিজ জমির টপ সয়েল নষ্ট করে শ্রেণী পরিবর্তন সহ সরকারি সম্পদ বিনষ্ট করার খবর পাওয়া যাবে সেখানেই অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে