বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে হারাল ভারত

এফএনএস
| আপডেট: ৮ নভেম্বর, ২০২৬, ০৫:৩৮ এএম | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৫:৩৮ এএম
বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে হারাল ভারত
ছবি: FNS

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত টানা দুটি জয় পেল। গতকাল শনিবার ওয়েলিংটনে দ্বিতীয় ম্যাচে লো স্কোরিং ম্যাচেও বোলারদের নৈপুণ্যে উত্তেজনা ছড়ায়। মাত্র ১৩৫ রানের লক্ষ্যে নেমে ভারত হারের শঙ্কায় পড়েছিল। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচের ফল নির্ধারণ হয় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে। বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া ৪৭ ওভারের ম্যাচে ভারত আগে বোলিং নেয়। তারপর নিউজিল্যান্ডকে ১৩৪ রানে অলআউট করে। আকিব নবি দুই ওপেনার উইল ইয়াং (৬) ও টিম সেইফার্টকে (০) ফেরান। হেনরি নিকলসকে (১১) ফেরান আনশুল কাম্বোজ। নিউজিল্যান্ডের স্কোর তখন ৩ উইকেটে ২৩ রান। গুরনূর ব্রার একই ওভারে টম ল্যাথাম (৭) ও গ্লেন ফিলিপসকে (০) ফেরান। তারপর ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনার প্রতিরোধ গড়েন। ফিফটি করেন মিচেল। তাকে ৫৫ রানে ফেরান অক্ষর প্যাটেল। ৫৯ রানের জুটি ভাঙার পর ফের ধস নামে। ২২ রানে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা। গুরনূর পরে আরও দুটি উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের দেখা পান। ৩০ রান দিয়ে চার উইকেট নেন এই পেসার। ১৩৫ রান তাড়া করা সহজ ছিল না। জ্যাকব ডাফি দ্রুত দুই উইকেট তুলে নেন। শুবমান গিল গোল্ডেন ডাক মারেন, কোহলি মাত্র সাত রানে ফিরে যান। রোহিত শর্মা ছন্দে ফেরার আগেই আউট। দুটি করে চার ও ছয় মারার পর জেমিসনের স্বীকার হন তিনি ২৩ রান করে। পাঁচ নম্বরে নেমে অক্ষর প্যাটেল ৭ রানে থার্ড ম্যানে ক্যাচ দেন। ভারতের স্কোর দাঁড়ায় ৪৭ রানে চার উইকেট। শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল হাল ধরেন। ৩৯ রানের জুটি গড়ে স্বস্তি ফেরান তারা। আইয়ার (৩০) ইনিংস সেরা পারফরম্যান্স করে ফিরে যাওয়ার পর নামানো ধীর দুটি চার মেরে রানের গতি বাড়ান। ৭ রানে আউট হন তিনি। জেমিসন তার শেষ ওভারে কাম্বোজকে ফিরিয়ে তৃতীয় উইকেট তুলে নেন। ১১১ রানে সাত উইকেট নিয়ে নিউজিল্যান্ড চাপ তৈরি করে। যদিও প্রয়োজনীয় রান রেট ছিল একের একটু বেশি। রাহুল ২৬ রানে অপরাজিত ছিলেন। অন্য প্রান্তে ছিলেন নবি। ২৬ ওভারে ভারতের স্কোর ৭ উইকেটে ১১৩ রান। ২১ ওভারে ভারতের লাগতো ২২ রান এবং হাতে ছিল তিন উইকেট। সহজে জেতার মতো অবস্থাতেই ছিল। কিন্তু দ্রুত কয়েকটি উইকেট তুলে নিলে নিউজিল্যান্ডও ম্যাচ ঘুরিয়ে দিতে পারতো। শেষটা হতে পারতো রোমাঞ্চকরভাবে। তবে ম্যাচ নতুন মোড় নেয় ফের বৃষ্টি নামলে। আর মাঠে গড়ায়নি খেলা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪ রানে জেতে ভারত।