কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৫:১১ পিএম
কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা
ছবি: FNS

কয়রা উপজেলা  বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর)  বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসানের সঞ্চলনায় এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এস এমএ রহিম, সরদার মতিয়ার রহমান, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, জিএম রফিকুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, প্রভাষক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান, মহররম হোসেন, এ্যাডঃ অরবিন্দ কুমার মন্ডল, এ্যাডঃ আনিছুর রহমান, নাজমুল হুদা, হাবিবুর রহমান, রওশন মোল্যা, আবুল বাশার ডাবলু, কামরুল ইসলাম, সাইফুজ্জামান, এ করিম, আয়ুব আলী, যুবদল নেতা ইহছানুর রহমান, আহাদুর রহমান লিটন, দেলোয়ার হোসেন, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, ইব্রাহিম হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, শ্রমীক দল নেতা আকবার হোসেন, আঃ রউফ, মৎস্যজীবী দলের আছের আলী, তাঁতি দলের আবুল কালাম, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, মেহেদি হাসান সবুজ, আলমগির হোসেন, ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কয়রা উপজেলা ও ৭ টি ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে