ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং উপজেলা প্রশাসন বনাম পৌর প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইসিটি কর্মকর্তা মানজুরুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাজি কাশেম আলী মহিলা কলেজের অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস ছালেহীন, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম, মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক এজেড এম ইমাম উদ্দিন মুক্তা প্রমুখ।