জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নাসিরনগরে বিএনপির র‌্যালি

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৩:৫১ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নাসিরনগরে বিএনপির র‌্যালি
ছবি: FNS

যথাযথ মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার  সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা  বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেট চত্বরে  সমবেত হয়। র‌্যালিতে উপজেলা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিকদল,তাঁতীদল,মহিলাদল,জাসাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা  ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম উচ্চারণ মহুমহু স্লোগান দিয়ে এলাকা প্রকম্পিত করে তোলে। প্রায় সহস্রাধিক দলীয় নেতৃবৃন্দ ফেষ্ঠুন ও ব্যানার নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় যোগ দেন। এতে প্রধান অতিথি ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।

এসময় তিনি বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন বলে আজ আমড়া স্বাধীন হয়েছি। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছেন বলে আমড়া গণতন্ত্র পেয়েছি। ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম দীন। এদিনে সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে কারামুক্ত করে আলোয় বের করে নিয়ে আসে। বন্দিদশা থেকে মুক্ত হয়ে ক্রমান্বয়ে হয়ে ওঠেন দেশের মহান নেতা। অসীম সাহস ও প্রগাঢ় দেশপ্রেমের কারণে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাকে। দেশের আজকের পটু পরিবর্তনে জিয়ার আদর্শ মেনে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক জিয়ার নেতৃত্বে দেশ গঠনে সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি ।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কেএম খালেদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিন সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির  সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী।

সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ  আইয়ুব খান,উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী,সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়া,সাবেক চেয়ারম্যান আবুল হোসেন,সাবেক চেয়ারম্যান হাজ্বী বরকত উল্লাহ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলম ভূইঁয়া,সহ- সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লাহ,উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজদু মেম্বার,ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল,

বসির আহমেদ,শেখ জিল্লুর রহমান,সার্জেন্ট সফিকুল ইসলাম,বিল্লাল চৌধুরী,উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ আবু সারোয়ার,উপজেলা যুবদলের সভাপতি  জামাল আহমেদ,সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব এম নাসির রহমান, জিয়াউল করীম সোহেল,ছাত্রদল নেতা আলী আশফাক রবিন,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার,মহিলা দল নেত্রী লুৎফুর নাহার পাপড়ি,উপজেলা শ্রমিকদল সভাপতি এমরান মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগ,ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক একেএম তাকিউল ইসলাম,শরিফুল ইসলাম ভুইয়া,চাতলপাড় ডিগ্রি কলেজ শাখার সভাপতি কণিকা আক্তার,কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনিসহ  উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিকদল,তাঁতীদল,মহিলা দল,জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে