হাইওয়ে পুলিশ প্রধানের দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের রত্নগর্ভার সন্তান মো. সায়েদুর রহমান। এর আগে তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের বাসিন্দা ও এক গর্বিত পরিবারের সন্তান। উনার মা মিসেস জুবাইদা খাতুন ১০ সন্তানের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ‘রত্নগর্ভা’ পুরস্কার পেয়েছিলেন। গৎ ৩ নভেম্বর মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তর থেকে তাঁকে হাইওয়ে পুলিশে বদলি ও পদায়ন করা হয়েছে।
সূত্র জানায়, উপজেলার টিঘর গ্রামের প্রয়াত এরশাদ উদ্দিন আহমেদের অষ্টম সন্তান, সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমানের সহোদর ছোট ভাই মো. সায়েদুর রহমান। ৭ ভাই ৩ বোনের মধ্যে সকলেই উচ্চ শিক্ষা অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ওই পরিবারের ভাই বোনরা রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, চিকিৎসক, প্রকৗশলী, উকিল, শিক্ষক, সেনা ও পুলিশের গুরূত্বপূর্ণ পদে দেশ বিদেশে দায়িত্ব পালন করেছেন/করছেন। এরই ধারাবাহিকতায় পুলিশের একটি বিভাগের সর্বোচ্চ পর্যায়ে সায়েদুর রহমানের দায়িত্ব পাওয়ার খবরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বত্র, সরাইল উপজেলা ও জন্মস্থান নিজ গ্রাম টিঘরের সকল শ্রেণি পেশার মানুষ আনন্দে ভাসছেন। পারিবারিক সূত্র জানায়, ১০ ভাই বোনের মধ্যে প্রয়াত ডা. মাসুদুর রহমান, আমেরিকার স্থায়ী বাসিন্দা ডা. সুফিয়া বেগম, কানাডা প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাকোত্তর ডিগ্রি অর্জন করা প্রয়াত মনোয়ারা বেগম, বুয়েটের এ্যাসিস্টেন প্রফেসার প্রকৌশলী মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. সিদ্দিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি অর্জনকারী অ্যাডভোকেট আব্দুর রহমান, ডিগ্রি পাশ করা শিরিন স্মছুন্নাহার, হাইওয়ে পুলিশ প্রধান মো. সায়েদুর রহমান, কেনাডা প্রবাসী ড. আহমেদুর রহমান ও বুয়েট থেকে পাশ করা মেকানিকেল প্রকৌশলী আতিকুর রহমান।