জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে নানা কর্মসূচি পালিত

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে নানা কর্মসূচি পালিত

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়।  পরে বিদ্যালয়ের  হল রুমে প্রধান শিক্ষক এসএম মুরাদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন। সহকারী প্রধান শিক্ষক বিপ্লবী খানম , সহকারী শিক্ষক কাজি আল ইমরান , সহকারী শিক্ষক কাজি বদরুজ্জামান,বিনয় কৃষ্ণ ঘোষ, বাবু প্রদ্যুৎ কুমার সিংহ , মাহবুব হুসাইন, নিপা খানম, মেহেরুন্নাহার নিপা,  খান আকিদুজ্জামান, ওয়াহিদুজ্জামান। শিক্ষার্থী সহ  সহ সকল শিক্ষক কর্মচারী এসময় উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় বিপ্লব ও  সংহতি দিবসের তাৎপর তুলে ধরে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও আলোচনাসভা।

আপনার জেলার সংবাদ পড়তে