রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৫

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০২:০৫ পিএম
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৫
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ এ অভিযান চালায়।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জাধীন এলাকায় মোট ৬৮টি মামলা হয়েছে। এরমধ্যে দস্যুতা ১টি, চুরি ১টি, নারী ও শিশু নির্যাতন ৪টি এবং অন্যান্য খাতে ৬২টি মামলা রয়েছে। এছাড়াও এ সময়ে ১টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। এ সময়ে রেঞ্জ এলাকায় কোনো খুন, খুনসহ ডাকাতি বা ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার নিরাপত্তা আইন কিংবা দ্রুত বিচার আইনের কোনো মামলা হয়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রেফতারকৃত ১৭৫ জনের মধ্যে পরোয়ানা মূলে ৯০ জন, সাজাপ্রাপ্ত ২০ জন, তদন্তাধীন মামলায় ৮৩ জন এবং অন্যান্য (প্রতিরোধমূলক) ২ জন রয়েছে। এর পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবী হিসেবে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনের অংশ হিসেবে রেঞ্জ জুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ১টি বার্মিজ চাকু ছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২.৮৫ গ্রাম হিরোইন, ৩০০ পিস ইয়াবা, ২১৬ পিস ট্যাপেন্টা, ২.৭৫ লিটার চোলাই মদ, ২৪০ গ্রাম গাঁজা, ১ কেজি গাঁজার গাছ এবং ৭ বোতল ফেন্সিডিল। তবে এই সময়ে কোনো চোরাচালানের পণ্য উদ্ধার হয়নি। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রেঞ্জাধীন বিভিন্ন থানায় সেবা গ্রহণ করেছেন ১ হাজার ৪ জন এবং চলতি মাসে মোট ৩ হাজার ৭ জন নাগরিক।
আপনার জেলার সংবাদ পড়তে