পাবনার চাটমোহর পৌরসভায় যানজট নিরসনে থানা বাজার মোড় ও নতুন বাজার জারদিস মোড়ে পৌরসভার উদ্যোগে ও অর্থায়নে স্বেচ্ছাসেবক ট্র্যাফিক নিয়ন্ত্রক নিয়োগ করা হয়েছে। গতকাল বুধবার সকালে থানা বাজার মোড়ে ট্র্যাফিক নিয়ন্ত্রক নিয়োগ তার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান।
এসময় চাটমোহর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মজিবুর রহমান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান,পৌর বিএনপি'র সভাপতি মোঃ আসাদুজ্জামান আরশেদ, সাবেক সভাপতি এ এম জাকারিয়া,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টুসহ পৌরসভার কর্মকর্তা,কর্মচারী,বিএনপির নেতৃবৃন্দ,সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জানান,পৌরসভার যানজট নিরসনে ও নিরাপত্তায় সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পৌর শহরে কোন ভারী যানবাহন কোথাও কোন মালামাল লোড-আনলোড করতে পারবেনা। এর ব্যতয় হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দুইজন ট্র্যাফিক স্বেচ্ছাসেবককে ছাতা,বাশিসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।