রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১৪৩

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ২৫ অক্টোবর, ২০২৬, ০৭:৩০ পিএম | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৩:১৩ পিএম
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১৪৩
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ১৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে|  গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে এ ১৪৩ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আজ রোববার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়| পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জ জুড়ে মোট ৫৯টি মামলা রেকর্ড করা হয়েছে| এর মধ্যে রয়েছে খুন ১টি, খুনসহ ডাকাতি বা ডাকাতি ১টি, চুরি ১টি, নারী ও শিশু নির্যাতন ৩টি এবং অন্যান্য খাতে ৫৩টি মামলা|  এছাড়া এই সময়ে ৪টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে| আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পরিচালিত ১৪৫টি অভিযানে মোট ১৪৩ জনকে গ্রেফতার করা হয়|  গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ৬৩ জন, সাজাপ্রাপ্ত ৮ জন, তদন্তাধীন মামলার ৭১ জন, অন্যান্য প্রতিরোধমূলক মামলার ১ জন এবং ৮ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছেন| এ সময় পুলিশ ১টি বার্মিজ চাকু এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে| উদ্ধারকৃত মাদকের মধ্যে ৫ গ্রাম হিরোইন, ২২০ পিস ইয়াবা, ৪৬৭ পিস ট্যাপেন্টাডল, ৩৬৪ গ্রাম গাঁজা এবং ৩৬ লিটার চোলাই মদ রয়েছে| জনসাধারণকে নিরবচ্ছিন্ন পুলিশি সেবা দেওয়ার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৯৩২ জন সেবাগ্রহীতাকে সেবা প্রদান করা হয়েছে এবং চলতি মাসে এ পর্যন্ত মোট ২২ হাজার ৬০ জন সেবা গ্রহণ করেছেন|
আপনার জেলার সংবাদ পড়তে