গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে আন্তজার্তিক প্রবীন দিবস’২০২৬ইং উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আলহাজ্ব মোঃ আক্তার আলী, মোঃ মোজাফর আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।