নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শহরের বিমানবন্দর সড়কে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি লায়ন মো. জাকির হোসেন মেনন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সহ-সভাপতি লায়ন আলী ইমাম ও সাধারণ সম্পাদক লায়ন হাসান ইমাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ মো. শফিয়ার রহমান সরকার। অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে স্বাগত বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল জেহাদী ও সহকারী অধ্যাপক নাছিমা সুলতানা। এ সময় লায়ন আনোয়ার আলী, লায়ন মো. আবুল খায়ের মোল্লা, লায়ন শাহানা আজহারসহ কলেজ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ (কলেজ) মো. সাজ্জাদ হোসেনের সার্বিক পরিকল্পনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাহী ও লাবিব। নবীনবরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের সহকারী অধ্যাপক মো. জাহেদুল ইসলাম সরকার। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের কর্মকর্তা ও সদস্য, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর পরিচালিত লায়ন্স স্কুল এন্ড কলেজে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির তিন বিভাগে মোট ৩৫২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫৭ জন, মানবিক বিভাগে ১৩৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৯ জন শিক্ষার্থী রয়েছে।