রাজশাহীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত,আহত ২

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৮ জুন, ২০২৬, ০৬:৪৬ এএম
রাজশাহীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত,আহত ২
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে বানেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- পুঠিয়ার নকুলবাড়িয়া ধোপাপাড়া গ্রামের বাসিন্দা হাসেন প্রামাণিক (৭০) ও তার ছোট ভাই আব্দুল খালেক প্রামাণিক (৬৫)। দুর্ঘটনার পর মো. লালন ও মো. লাল্টু নামের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিতক অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় ক্যারেট বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। বানেশ্বর বাজারে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক প্রামাণিকের মৃত্যু হয়। আর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক হাসেন প্রামাণিককেও মৃত ঘোষণা করেন। পবা হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত) ওর্সি মাহাবুর রহমান জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়েছেন। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার জেলার সংবাদ পড়তে