রংপুরে কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারল মালিকের পুত্র, আটক ১

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৬, ১১:২১ পিএম
রংপুরে কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারল মালিকের পুত্র, আটক ১

রংপুর মহানগরীতে ভাজাপোড়া দোকানের এক কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মালিকের পুত্রের বিরুদ্ধে। এই ঘটনায় তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এবং প্রত্যক্ষদর্শীরা জানান,  মঙ্গলবার (১৬ জুন) রাত ৯ টায় নগরীর খামার মোড় এলাকায় আমির হোসেনের (৫০) ভাজাপোড়ার দোকানে এই ঘটনা ঘটে। এ সময় মালিক আমির হোসেনের পুত্র মনু মিয়ার (৩০) সাথে  তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয় দোকানের কর্মচারী শাওন মিয়ার। এক পর্যায়ে দোকানে থাকা লোহার হাতুড়ি দিয়ে তার মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে  বেধড়ক মারতে থাকে মনু মিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মনু মিয়াকে স্থানীয়রা আটক করে গোয়েন্দা পুলিশের হাতে সোপর্দ করেছে। 

রংপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার ডিবি সনাতন চক্রবর্তী জানান,  আটক মনু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মহানগর কোতোয়ালি থানায় মামলা করবেন মৃত শাওনের পরিবার।  রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদির জানান, এরই মধ্যে হত্যাকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হলে সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন পুলিশে নিয়ন্ত্রণে।

আপনার জেলার সংবাদ পড়তে