কুড়িগ্রামের ফুলবাড়ীতে মসজিদের ভিতর বাহিরে গরুর গোবর ছিটিয়ে মুছল্লীদের নামাজ পড়ার প্রতিবন্ধকতা ও ফুলবাড়ী উপজেলা প্রশাসনের মূল ফটকে কোরআন শরীফের পাতা বিকৃত করা ফটোকপি ঝুলানো তার সাথে সিনেমার ছবির পোস্টার সাটানোর ঘটনাকে কেন্দ্র করে রোববার বিক্ষোভ মিছিল প্রদর্শন ও মানববন্ধ কর্মসূচি পালন করা হয়েছে।
এর প্রতিবাদে উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা শহরের জিরোপয়েন্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক, সিক্রেটারী মাওলানা আব্দুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সেকেন্দার আলী। এতে অংশগ্রহণ করেন শতশত তৌহিদী জনতা।
অন্যদিকে ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত্বর থেকে থেকে সর্বস্তরের তৌহিদী মুসলীম জনতার ব্যানারে শতশত তৌহিদী জনতার অংশগ্রহণের একটি বিক্ষোভ উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদর্শন করে উপজেলা পরিষদ গেটে সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন উপজেলা ইমাম ও ওলামা কল্য্ণা পরিষদের সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ ইব্রাহীম খলিল, সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সেলীম মাস্টার, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা জোবায়ের আহমেদসহ আরও অনেক।
বক্তারা বলেন, ইসলাম ধর্ম অবমাননা মুসলমানের কলিজায় আঘাত করা হয়েছে। ফুলবাড়ীতে ২৪ ঘন্টার মধ্যে দুটি ঘটনা মুসলমানদের অন্তরে আঘাত করা হয়েছে। উপজেলা প্রশাসনের মূল ফটকে কোরআন শরীফের পাতা বিকৃত করা ফটোকপি ঝুলানো তার সাথে সিনেমার ছবির পোস্টার সাটানোর ঘটনায় জড়িত দুর্বৃত্তরা আজও গ্রেপ্তার হয়নি।
বক্তারা উদ্বেক প্রকাশ করে বলেন, আইন প্রয়োগকারী সংস্থার গোয়েন্দা ডিএসপি, এনএসআই এরা কি করছে? প্রশ্ন তোলেন। এ সময়স তারা ইসলাম ধর্ম ও কোরআন অবমননাকারীদের দ্রুত আইনের আওতায় না আনা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারী ব্যক্ত করেন।
জানা গেছে, ফুলবাড়ীতে ২৪ ঘন্টার ব্যবধানে ধর্ম অবমাননাকর দুইটি ঘটনার মধ্যে শনিবার (১৪ নভেম্বর) ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী বটতলা মুছল্লীপাড়া জামে মসজিদে গোবর ছিটিয়ে মসজিদের ভিতর বাহির অপবিত্র করা হয়। এখানে ওইদিন ফজরের নামাজ পড়তে পারেনি মুছল্লীরা।
অন্যদিকে রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের মূল ফটকে দেখা মিলে কোরআন অবমাননাকরের আরেক দৃশ্য। এখানে কোরআন শরীফের পাতা বিকৃত করে ফটোকপি ঝুলানো হয়। এর সাথে সিনেমার ছবির পোস্টার সাটানো হয়। সাটানো কোরআনের পাতার আয়াত গুলোতে আগুনে পোড়ানো চিহৃ দেখা যায়।