রাজশাহীর বেলপুকুর থেকে অপহৃত ২ জন উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০৯:১৯ এএম
রাজশাহীর বেলপুকুর থেকে অপহৃত ২ জন উদ্ধার

সোমবার (০২ মার্চ ) রাতে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস মোড় নামক এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ১। রিফাত ইসলাম (১৪), ২। মোঃ আকাশ আহমেদ (১৪) ভিকটিমদ্বয়’কে উদ্ধার করে। জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ ১। রিফাত ইসলাম (১৪), ২। মোঃ আকাশ আহমেদ (১৪) ভিকটিমদ্বয় ২৮ ফেব্রুয়ারি বেলা ১১টার সময় মতিহার থানাধীন ভাল্লুকপুকুর এলাকা হতে নিখোঁজ হয়। পরবর্তীতে এ সংক্রান্তে রাজশাহী মতিহার থানায় ভিকটিমের পরিবার ০২ টি সাধারণ ডায়েরী করেন। এরই প্রেক্ষিতে নিখোঁজ ভিকটিমদ্বয়'কে উদ্ধারের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিএসসি ও র‌্যাব-১, সিপিএসসি এর একটি যৌথ আভিযানিক দল র‌্যাব হেডকোয়াটারস্ এর ইন্ট উইং এর সহযোগিতায় ভিকটিমদের অবস্থান সনাক্তপূর্বক গত ০২ মার্চ গভীর রাতে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর  বাইপাস মোড় নামক এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমদ্বয় রিফাত ইসলাম (১৪), মোঃ আকাশ আহমেদ (১৪)’কে উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত ভিকটিমদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে