কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে কৈলাগ ইউনিয়ন, পৌরসভার দড়িঘাগটিয়া গৎ বৃহস্পতিবার বিকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহক সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা বাজিতপুর বাজার ও কৈলাগ রোর্ডে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ, ধাঙ্গা পুলিশ ও কিশোরগঞ্জ-৫ বাজিতপুর-নিকলী আসনের মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা, সাবেক পৌর মেয়র-পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, জেলা যুব দলের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ আলম সহ কৈলাগ ও বিএনপির নেতাকর্মীরা এসে পরিস্থিতি আইনশৃঙ্খলার মাধ্যমে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় কৈলাগ রোডের অন্তত ৬-৭ টি দোকান ভাঙচুর হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। স্থানীয় সূত্রে জানা গেছে বাজিতপুর বাজারের এমপি মার্কেটের সামনে ২ পক্ষের লোক জনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটা-কাটি হয়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগেও গৎ কয়েক বছর আগেও বাজিতপুর বাজারে সংঘর্ষের ঘটনা ঘটলে উপজেলার প্রশাসনের মধ্যেমে সমাধান করা হয়। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না। বাজিতপুর বাজারে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।