গাউসুল আযম বৈরাবরী দরবার শরীফ

পীরজাদা আব্দুল আলীম অভি বৈরাবরীর শুভ জন্মদিনে বর্নাঢ্য আয়োজন

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ০৩:১০ পিএম
পীরজাদা আব্দুল আলীম অভি বৈরাবরীর শুভ জন্মদিনে বর্নাঢ্য আয়োজন
সত্য, সুন্দর ও আধ্যাত্মিকতার আলোকবর্তিকা, ঐতিহ্যবাহী গাজুল আজম বৈরাবরী সুলতানিয়া পাক দরবার শরীফের সম্মানিত গদিনিশিন পীরজাদা হযরত শাহ্ সুফি আব্দুল আলিম অভী আল-কাদরী সাহেবের শুভ জন্মদিন আজ। এই শুভ ক্ষণটি কেবল দরবার শরীফের আশেকান, জাকেরান ও ভক্তবৃন্দের জন্যই নয়, বরং আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণকারী সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর একটি দিন। পীরজাদা আব্দুল আলিম অভী সাহেব এমন এক পবিত্র ও গৌরবময় বংশধারার বাহক, যা যুগ যুগ ধরে মানবকুলকে সুফিবাদের অমিয় সুধা পান করিয়ে আসছে। গাজুল আজম বৈরাবরী সুলতানিয়া পাক দরবার শরীফের পবিত্র গদিতে আসীন হওয়ার পর থেকে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সুনিপুণভাবে ত্বরিকতের আলো ছড়িয়ে দিচ্ছেন। পীর ও মুরশিদদের প্রদর্শিত পথ অনুসরণ করে তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে এবং সুফিবাদের মূল বাণী—'সৃষ্টির সেবা ও স্রষ্টার প্রেম'—বাস্তবায়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। পীরজাদা আব্দুল আলিম অভী আল-কাদরী সাহেব কেবল একজন আধ্যাত্মিক রাহবারই নন, তিনি একাধারে একজন প্রাজ্ঞ সমাজ সংস্কারক এবং মানবিক হৃদয়ের অধিকারী মানুষ। তাঁর নির্দেশনায় দরবার শরীফ থেকে প্রতিনিয়ত নানাবিধ সামাজিক ও মানবিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সমাজ থেকে অজ্ঞতার অন্ধকার দূর করতে এবং কোরআন-সুন্নাহর সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে তিনি বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও মক্তব পরিচালনা করছেন। দুস্থ, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক চাহিদা পূরণে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। আধুনিক যুগের তরুণ সমাজকে মাদক ও অনৈতিক কাজ থেকে দূরে রেখে জিকির-আজকার এবং সৎ পথে পরিচালিত করতে তাঁর দিকনির্দেশনা এক অভূতপূর্ব ভূমিকা রাখছে। পীরজাদা হুজুরের জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকেই বৈরাবরী সুলতানিয়া পাক দরবার শরীফসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দরবার শরীফে বিশেষ খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি পীরজাদা হুজুরের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এর মধ্যে গাজীপুর মহানগরের সালনা মন্ত্রী পাড়া আবুল ফকির বৈরাবরীর বাড়িতে গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফের খানকায় ৩ দিন ব্যাপী জন্মোৎসবের মেলার আয়োজন করা হয়েছে। এই বিষয়ে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং একনিষ্ঠ আসেক/অনুসারী সাংবাদিক মোঃ মীর সোহেল মিয়া বলেন, পীরজাদা আব্দুল আলিম অভী আল-কাদরী সাহেবের মতো একজন মহান আধ্যাত্মিক পথপ্রদর্শকের সান্নিধ্য এ যুগের মানুষের জন্য এক পরম সৌভাগ্য। তাঁর জীবনের প্রতিটি কর্ম ও বাণী আমাদের অহংকার ও অহংবোধ বিসর্জন দিয়ে বিনয়ী হওয়ার শিক্ষা দেয়। এই শুভ জন্মদিনে আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আধ্যাত্মিক মিশনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করি। আল্লাহ তাআলা ত্বরিকতের এই আলোকবর্তিকাকে আমাদের মাঝে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখুন। (আমীন)। 
আপনার জেলার সংবাদ পড়তে