সংসদ নির্বাচনে জনগণের আস্থাই হবে গণতন্ত্রের ভিত্তি: আইন উপদেষ্টা

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:৪০ এএম
সংসদ নির্বাচনে  জনগণের আস্থাই হবে গণতন্ত্রের ভিত্তি: আইন উপদেষ্টা

ভোটারদের আস্থা বৃদ্ধি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ এবং গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গাইবান্ধায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হেেয়ছে।  সোমবার বিকেলে গাইবান্ধার ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। প্রধান অতিথির বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের ভোটের মর্যাদা রক্ষা হবে। কে সংসদ সদস্য হয়ে সংসদে যাবেন, সেটি আর কোনো ব্যক্তি বা দল নির্ধারণ করবে না; বরং সাধারণ ভোটাররা তাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে তা নির্ধারণ করবেন। যারা ভোটারদের বাধা দেবেন, তারা স্বৈরাচারের প্রেতাত্মা হিসেবে চিহ্নিত হবেন।" আসন্ন গণভোট সম্পর্কে তিনি গুরুত্বারোপ করে বলেন, রাষ্ট্রীয় সংস্কারকে স্থায়ী রূপ দিতে গণভোটে জনগণের রায় অপরিহার্য। এটি কোনো বিশেষ দলের স্বার্থে নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে আয়োজন করা হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা। সভায় স্থানীয় সুধী সমাজ, ছাত্র প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে