কুষ্টিয়া শ্রেষ্ঠ রোভার স্কাউটস গ্রুপ নির্বাচিত ভেড়ামারা কলেজ

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৪ এএম
কুষ্টিয়া শ্রেষ্ঠ রোভার স্কাউটস গ্রুপ নির্বাচিত ভেড়ামারা কলেজ

কুষ্টিয়া জেলা শ্রেষ্ঠ রোভার স্কাউটস গ্রুপ নির্বাচিত হয়েছে ভেড়ামারা সরকারি কলেজ। মঙ্গলবার ভেড়ামারা উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ এতথ্য নিশ্চিত করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ নম্বর অর্জন করে কুষ্টিয়া জেলা শ্রেষ্ঠ রোভার স্কাউটস গ্রুপ নির্বাচিত হয়েছে (কলেজ পর্যায়) ভেড়ামারা সরকারি কলেজ। ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউটসের গ্রুপ সভাপতি প্রফেসর মোঃ আব্দুস সাত্তার ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান ও  রোভার  স্কাউটসের গ্রুপ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে