দেবহাটা উপজেলা পরিষদের অর্থায়নে নদীর ভেড়িতে বৃক্ষ রোপণ

আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৭:১৩ পিএম
দেবহাটা উপজেলা পরিষদের অর্থায়নে নদীর ভেড়িতে বৃক্ষ রোপণ
ছবি: FNS

দেবহাটা উপজেলা পরিষদের অর্থায়নে ইছামতী নদীর বেড়িবাঁধের পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে। দেবহাটা উপজেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের আওতায় ইছামতী নদীর টাউনশ্রীপুর এলাকার ভেড়ি বাঁধের পাশে বৃক্ষ রোপণ করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। মঙ্গলবার ১০ নভেম্বর বিকাল ৫টায় উক্ত বৃক্ষ রোপণ অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সাথে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার মন্ডল, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা উপজেলা বর্ণ সংরক্ষণ কর্মকর্তা মোজাম্মেল হোসেন, দেবহাটা ইউনিয়ন জামায়াতের প্রশাসনিক সম্পাদক ফয়েজুল ইসলাম, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান প্রমুখ। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষ রোপনের যে টার্গেট নির্ধারণ করা হয়েছে সেটা বাস্তবায়নের লক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসন কাজ করছে। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ে বৃক্ষ বিতরণ ও রোপণ করা হয়েছে। আর নদীর পাশে ভেড়িতে এই বৃক্ষ রোপণ শুরু করা হলো। এটা চলমান থাকবে বলে ইউএনও জানান। উক্ত স্থানে নিম, কুল, বাইনসহ বিভিন্ন প্রজাতির ৪শত বৃক্ষ রোপণ করা হবে বলে জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে