চিরিরবন্দর আত্রাই নদীতে ২ যুবকের মরদেহ উদ্ধার

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) :
| আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৮ এএম | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৫ এএম
চিরিরবন্দর আত্রাই নদীতে ২ যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদীতে ভেসে উঠা অজ্ঞাত দুই যুবকের মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে থানা পুলিশ। গতকাল ১২ জানুয়ারী সোমবার বেলা ১১টায় উপজেলার ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ী লক্ষীতলা ব্রীজের পাশে আত্রাই নদী হতে মরদেহ দুটি উদ্ধার করা হয়। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি নদী থেকে তোলা হয়েছে। তাদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি রয়েছে। তাদের অনুমানিক বয়স ৩০ বছর। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ ও পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে