খুলনায় যুবককে গুলি করে হত্যা

এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ১২ জানুয়ারী, ২০২৬, ০৩:০৯ এএম | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০১:৫৮ এএম
খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনার রূপসায় বাগমারা এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক ১ টার দিকে আব্দুল রাশেদ ওরফে বিকুল নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। নিহত যুবক আব্দুল আওয়ালের ছেলে বলে স্থানীয়রা জানায়। জানা গেছে রাত, আনুমানিক ১ টার দিকে উপজেলার নৈহাটী ইউনিয়নের তালিমপুর কদমতলা বালুর মাঠে বিকুলকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ওসি তদন্ত মো. সবুর বলেন, রাত ১ টার দিকে বিকুলকে কয়েকজন দুর্বৃত্ত লক্ষ্য করে কয়েকটি গুলি করে। তার মধ্যে একটি গুলি বুকে বিদ্ধ হলে ঘটনাস্থলে সে মাটিতে লুটিয়ে পড়ে।  গুলির শব্দে স্থানীয়রা বের হয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে