স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপস করেননি বেগম জিয়া: বাবর

এফএনএস অনলাইন:
| আপডেট: ২ জানুয়ারী, ২০২৬, ০৩:০৫ এএম | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৩:০৫ এএম
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপস করেননি বেগম জিয়া: বাবর
ছবি, সংগৃহিত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেলেন, বেগম খালেদা জিয়া অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হতো না। এমন নেত্রী ছিলেন তিনি। নেত্রীর সঙ্গে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি। উনার দেশপ্রেম দেখেছি। স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে উনি কোনো আপস করেননি।

তিনি জানান, জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে খালেদা জিয়া আপসহীন ছিলেন জানিয়ে বাবর বলেন, যখন আমি যা চেয়েছি উনি আমাকে তাই দিয়েছেন।

জিয়া উদ্যানে বৃহস্পতিবার সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

লুৎফুজ্জামান বাবর বলেন, সকালে ঘুম থেকে উঠে এখানে এসেছি। রাজনৈতিক কোনো পরিকল্পনা নেই, এটা আমার ব্যক্তিগত আবেগ। আমি ব্যক্তিগতভাবে এসেছি। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েছি।

ব্যক্তিগত উদ্যোগে বেগম জিয়ার কবর জিয়ারত করতে এসেছেন জানিয়ে তিনি বলেন, “তারেক রহমানের মধ্যে তার মায়ের মতোই আচরণ এবং গুণ রয়েছে। তারই ধারাবাহিকতায় দলকে এগিয়ে নিয়ে যাবেন তিনি।”

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, র‍্যাবকে রাজনৈতিকভাবে একদিনের জন্য বা এক ঘণ্টার জন্যও আমরা ব্যবহার করিনি। এটা কেউ বলতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না।

আপনার জেলার সংবাদ পড়তে