পাঁচবিবিতে জানাজা পড়ে বাড়ি ফেরা হলনা রেজাউল ইসলামের

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) :
| আপডেট: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৩ এএম | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৫:১০ এএম
পাঁচবিবিতে জানাজা পড়ে বাড়ি ফেরা হলনা রেজাউল ইসলামের

পাঁচবিবিতে আত্মীয়ের জানাজা শেষে নিজ বাড়ী ফেরার পথে মেসি টাক্ট্ররের ধাক্কায় রেজাউল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন রাহেলা বেগম (৫০) নামের একজন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭.৩০টায় উপজেলার হিলি- পাঁচবিবি সড়কের নওদা বেলাল চৌধুরীর ইট ভাটা সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলা বালিঘাটা ইউনিয়নের ফেসকাঘাট গ্রামের মৃত নজির উদ্দিনের পুত্র। আহত রাহেলা নিহত রেজাউলের স্ত্রী।

স্থানীয়রা জানায়, রেজাউল ইসলাম উপজেলার রামভদ্রপুর গ্রামে নিজ আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেল যোগে স্ত্রীকে নিয়ে  বাড়ী ফিরছিলেন।  এসময়  হিলি-পাঁচবিবি সড়কের নওদা এলাকায় বেলাল চৌধুরীর ইট ভাটার নিকটে  পৌছিলে পাঁচবিবির দিক থেকে ধেয়ে

আসা একটি দ্রুতগামী মেসি টাক্ট্রর ধাক্কা দেয়, এতে সড়কে ছিটকে পড়ে মোটর সাইকেল আরোহীরা।  খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রেজাউল ইসলাম মারা যান। তার স্ত্রী রাহেলা বেগম বর্তমানে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে