সেনবাগে মনোনয়নপত্র জমা দিলেন জয়নুল আবদিন ফারুক

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩২ এএম
সেনবাগে মনোনয়নপত্র জমা দিলেন জয়নুল আবদিন ফারুক

সেনবাগে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন নোয়াখালী ২-সেনবাগ সোনাইমুড়ী আংশিক আসনে বিএনপির দলীয় ধানের শীষ মার্কার প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক। 

তিনি রোববার দুপুর ১২ টার সময় দলীয় নেতাকর্মীদের নিয়ে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্রটি জমা দেন। এসময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, বাহার, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, পৌরসভা বিএনপির সদস্য সচিব সহিদ উল্লাহ, পৌরসভা বিএনপির যুগ্মআহবায়ক নুরনবী বাচ্চু, যুগ্ম আহবায়ক হুমায়ুর কবির হুমু, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন, সাবেক সেক্রেটারী ফারুক বাবুল প্রমুখ। এর আগে জয়নুল আবদিন ফারুক দলীয় নেতাকর্মীদের নিয়ে সহকারী রির্টানিং কর্মকর্তার কায়ালয়ে পৌছেন।

আপনার জেলার সংবাদ পড়তে