নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় মো. সামির হোসেন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জুমার নামাজের সময় উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের দীঘির পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামির হোসেন ওই গ্রামের সোহাগ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জুমার নামাজের সময় দ্রুতগতির একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে শিশু সামিরের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট শিশুটির মৃত্যুতে এলাকায় গভীর শোক ও সমবেদনার সৃষ্টি হয়েছে।