দৌলতপুরে নুরুজ্জামান হাবলু মোল্লা'র মনোনয়ন ফরম সংগ্রহ।

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০২:৪০ এএম
দৌলতপুরে নুরুজ্জামান হাবলু মোল্লা'র মনোনয়ন ফরম সংগ্রহ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপির বঞ্চিত নেতা উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা।সোমবার বিকেলে দলীয় সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে, ফরম সংগ্রহ করেন তিনি।সহকারী রিটার্নিং অফিসার ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ এর পক্ষে মনোনয়ন ফরম প্রদান করেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ।আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে লড়বেন।মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে