জেলা পুলিশ নীলফামারীর মাসিক কল্যাণ সভা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৯:৩৭ এএম
জেলা পুলিশ নীলফামারীর মাসিক কল্যাণ সভা

নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও  অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে ওই সভার আয়োজন ছিল। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার, এ.এফ.এম. তারিক হোসেন খান। 

পুলিশ সুপার পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

ওইদিন পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ.এফ.এম. তারিক হোসেন খান এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হয়।

আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার অক্টোবর মাসের থানা ভিত্তিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে