দেলদুয়ারে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শণী-২০২৫ উদ্বোধন

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ১০:১৮ এএম
দেলদুয়ারে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শণী-২০২৫ উদ্বোধন

টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী। উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মাহবুবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম প্রমূখ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা স্টেডিয়ামে প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রদর্শনী পরিদর্শন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে