ধামইরহাটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:৫১ এএম
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নওগাঁর ধামইরহাটে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর বিকেল সাড়ে ৪ টায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের সভাপতিত্বে ও মাওলানা নুরুজ্জামান হোসেনের পরিচালনায় দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, ওয়ার্ড বিএনপি নেতা আবু ইসা, মাহবুল আলম মিনু, যুবদল নেতা মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি, ছাত্রদল নেতা ওমর ফারুক রুমন প্রমুখসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। সকলেই বেগম জিয়ার আশু সুস্থ্যতা কামনা করেন এবং দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে