হাটহাজারীতে সমবায় দপ্তরের ঋণের চেক বিতরণ সম্পন্ন

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) :
| আপডেট: ১৭ নভেম্বর, ২০২৫, ০৯:৪৮ এএম | প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৫, ০৯:৪৮ এএম
হাটহাজারীতে সমবায় দপ্তরের ঋণের চেক বিতরণ সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারীতে সমবায় দপ্তরের ঋণের চেক বিতরণ সম্পন্ন হয়েছে। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গঠিত ফতেপুর-চিকনদন্ডী দুগ্ধ সমবায় সমিতি লিঃ ও মির্জাপুর-গুমানমর্দ্দন দুগ্ধ সমবায় সমিতি লিঃ এর সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা। বিশেষ অতিথি ছিলেন, দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ।জেলা সমবায় অফিসার মোঃ মোসলেহ উদ্দিন, উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক আয়োজনে উপজেলা সমবায় অফিসার মোঃ বখতেয়ার উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী সাংবাদিক  মোঃ বোরহান উদ্দিন, মির্জাপুর-গুমানমর্দ্দন দুগ্ধ সমবায় সমিতির সভাপতি সাজু আক্তার। অনুষ্ঠানে উপজেলার শতাধিক সুবিধাভোগীদের মাঝে ২ কোটি টাকার চেক তুলে দেন অতিথিরা।

আপনার জেলার সংবাদ পড়তে