বিরামপুরে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫, ০৮:৩১ এএম
বিরামপুরে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন

আলুর ন্যায্য মূল্যের দাবিতে বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার কৃষক নেতৃবৃন্দ শনিবার ১১ নভেম্বর বিকাল ৫টায় বিরামপুর ঢাকা মোড় সড়কে উপর আলু ফেলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। 

 উত্তরবঙ্গ কৃষক মঞ্চের ব্যানারে মানববন্ধনে সভাপতিত্ব করেন, অ্যাডভোকেট শাহ নেওয়াজ শুভ। এতে বক্তব্য রাখেন, নবাবগঞ্জের কৃষক রঞ্জু মিয়া, হাবিবুর রহমান, এরশাদ আলী, ফরিদা ইয়াসমিন, রাজু হোসেন প্রমূখ। 

বক্তারা বলেন, আলু উৎপাদরে খরচ পড়ে ১৪ টাকা কেজি আর হিমাগারে রাখতে খরচ পড়ে ৮ টাকা। মোট ২২ টাকা খরচ পড়লেও বাজারে বিক্রি করতে হচ্ছে ৮/১০ টাকা কেজি। তারা ন্যায্য মূল্যে সরকারকে আলু কেনার আহবান জানান। একই ভাবে কৃষকদের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্যেরও দাবি করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে