লকডাউনে নাশকতার পরিকল্পনা, পীরগাছায় যুবলীগ নেতা গ্রেফতার

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ০৭:৫৩ এএম
লকডাউনে নাশকতার পরিকল্পনা, পীরগাছায় যুবলীগ নেতা গ্রেফতার

রংপুরের পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বকশির দীঘি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আগামী ১৩ নভেম্বর লকডাউন সফল করার লক্ষ্যে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রোমেল বড়ুয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকার বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিকল্পিত ভাবে লকডাউন বাস্তবায়নে অস্থিরতা সৃষ্টির অভিযোগে আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে