সৈয়দপুরে জেলা প্রশাসকের সঙ্গে সুধীজনদের পরিচিতি ও মতবিনিময়

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০৮:০৫ পিএম
সৈয়দপুরে জেলা প্রশাসকের সঙ্গে সুধীজনদের পরিচিতি ও মতবিনিময়
ছবি: FNS

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলাপ্রশাসক মো. হুমায়ুন কবির।
৯ নভেম্বর সৈয়দপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারীর নবাগত জেলাপ্রশাসক মো. হুমায়ুন কবির। এতে সভাপতিত্ব ও সভা পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ধীমান ভূষণ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মোস্তারিনা আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, সৈয়দপুর নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিমুন ইসলাম সেলিম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা, ট্র্যাফিক বিভাগের পরিদর্শক মো. মাহফুজার আলম, বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান ময়না এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. সাদেকীন আলম।
এ ছাড়া বক্তব্য দেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, এনসিপির সৈয়দপুর উপজেলা শাখার আহ্বায়ক জাবেদ আক্তারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা মুখ্য সংগঠক একরামুল হক বিজয় প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা সৈয়দপুর উপজেলার বিদ্যমান বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা ও সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। পাশাপাশি সরকারের চলমান অগ্রাধিকার ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা এবং প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়েও আলোচনা করেন।
প্রধান অতিথি নবাগত জেলাপ্রশাসক মো. হুমায়ুন কবির উপস্থিত সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ ও আশু পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এর আগে জেলাপ্রশাসক মো. হুমায়ুন কবির সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে